Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Thursday, December 17, 2009

কি আসে যায়

মাসকাবারে বেতন হবে

খাতাকলমের গর হিসাবে

দুচার মাস নয় দেরীই হবে

জানি বছরখানেক বাকিই রবে

গেল নাহয় মারই যাবে

কি ই বা তাতে আসবে যাবে?


২০০৬/১১/১০

কোনদিন কেউ যদি

কোনদিন কেউ যদি মজে যায় অল্পতে

ভালোবেসে কাছে আসে হাসি আর গল্পতে,

বসতে দিওনা তারে হৃদয়েতে টুল পেতে

সোজাসুজি বলে দিও এসেছে সে ভুল পথে।


--------

১৯৮৮, দিন তারিখ মনে নেই